বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজশাহীর তা‌নো‌রে ঘ‌রে সাউন্ড বক্স বা‌জি‌য়ে চাচা‌তো বোন‌কে ধর্ষণ

রাজশাহী প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪২ বার পঠিত
প্রতিকী ছ‌বি

রাজশাহীর তা‌নো‌রে  স্কুলছাত্রীর মুখে কসটেপ জড়িয়ে ও ঘরে সাউন্ড বক্স বাজিয়ে বখাটে চাচাতো ভাই তা‌কে ধর্ষণ করে।রাজশাহী জেলার তানোর উপজেলার দক্ষিণ পাড়ায় ২৩ সেপ্টেম্বর এ ঘটনা ঘটিয়েছে বখাটে রাশিদুল ইসলাম।

পরিবারের সদস্যরা জানান, ওই দিন বিকেলে তাদের মেয়ে বাইরে থেকে ঘরে ফিরছিল। এ সময় তার চাচাতো ভাই রাশেদুল পেছন থেকে মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে যায়, একপর্যা‌য়ে মুখে কসটেপ জড়িয়ে ও জোরে গান বাজিয়ে তাকে ধর্ষণ করে।

নির্যাতিতা জানান, স্কুলে যেতাম তখন বিরক্ত করতো। সেই সাথে বিয়ে করার কথা এবং বিভিন্ন খারাপ কথা বলতো।নির্যাতিতার পরিবার এ ঘটনার প্রতিবাদ জানালে ধর্ষণের ভিডিও ভাইরালসহ নানাভাবে হুমকি দেয় ধর্ষক ও তার স্বজনরা। মেয়েটির বাবা বলেন, আমার মেয়েকে নির্যাতনের বিচার চাই।
একাধিকবার যৌন নির্যাতন ও নানাভাবে হয়রানির অভিযোগ থাকায় ধর্ষকের শাস্তি চান স্থানীয়রা।
রাজশাহী তানোর থানা অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান বলেন, মেয়েটির পরিবার থানায় মামলা করেন। আসামি ধরতে তৎপরতা চলছে।এ ঘটনায় নির্যাতিতার বাবা ২৪ সেপ্টেম্বর তানোর থানায় রাশিদুলকে আসামি করে নারী নির্যাতন মামলা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com