মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজশাহী‌তে সা‌বেক ছাত্রলীগ নেতা‌কে পি‌টি‌য়ে হত্যা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ না‌মের একজন‌কে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতরাতে রাবি ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত আব্দুল্লাহ আল মাসুদ (৩৫) রাবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।

বেয়ালিয়া মডেল থানার ও‌সি এস এম মাসুদ পারভেজ জানান, মাসুদ গত ৫ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছিলেন, এই অভিযোগ তুলে গতরাতে প্রায় ১০০-১৫০ লোক বিনোদপুর এলাকায় তাকে আটক করে মারধর করেন।

পরে আহত অবস্থায় মাসুদকে থানায় নিয়ে মারধরকারীরা তার বিচার দাবিতে বিক্ষোভ করেন বলে জানান ওসি।

ওসি বলেন, ‘আমরা সেনাবাহিনীর সহায়তায় মাসুদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠাই। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের পরিবার লিখিত কোনো অভিযোগ দায়ের করলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান ওসি। এর আগে, বোয়ালিয়া থানায় আহত মাসুদ সাংবাদিকদের জানিয়েছিলেন যে, গত ৩ সেপ্টেম্বর তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন এবং ওষুধ কিনতে বিনোদপুর এলাকায় গিয়েছিলেন।
তিনি বলেন, ‘আমি একসময় ছাত্রলীগের রাজনীতি করতাম বলে তারা আমাকে আটক ক‌রে প্রচন্ড মারধর করে। ২০১৪ সালের হামলায় আমার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং উভয় হাত ও পায়ের রগ কাটা পড়ে। বহু আগেই আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। আমার নবজাতক বাচ্চার ওষু‌ধের জন্য বি‌নোদপুর গি‌য়েছেন ব‌লে মাসুদ জানায়।

২০১৪ সালে রাবি ক্যাম্পাসে হামলার শিকার হয়েছিলেন মাসুদ। সেসময় এই হামলার জন্য ইসলামী ছাত্র শিবিরকে অভিযুক্ত করেন ছাত্রলীগ নেতারা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের জানুয়ারিতে মাসুদকে রাবি মেডিকেল সেন্টারে সেকশন অফিসার পদে নিয়োগ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com