

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে হত্মাসডহ চার মামলার আসামীকে একটি টি বিদেশী, ১ টি ম্যাগাজিন দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/ইহসানুল হাসান, এসআই(নিরস্ত্র)/ রেজোয়ানুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)/মোঃ সেলিম মিয়া, এএসআই(নিরস্ত্র)/সঞ্জয় প্রামানিক, কং/১২৪৬ মোঃ জামাল হোসাছাইন, কং/৮০৮ জাহাঙ্গীর আলমসহ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮.০৮.২০২৬ তারিখ ১৫.৫০ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি উত্তর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের জনৈক শফিউল্লাহ মুন্সি বাড়ীর সামনে রাস্তার উপর হইতে আসামী মো: রাসেল(৩৪), পিতা- জজ মিয়া, মাতা-বাছিরন বেগম, সাং- হাসনাবাদ ভিটিকান্দি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয় এবং আসামীর ডান হাতে থাকা ছোট খাকী রংয়ের শপিং ব্যাগের ভিতর হইতে ০১(এক) টি বিদেশি পি/স্তল, ০১(এক) টি ম্যাগাজিন, ০২(দুই) রাউন্ড গু/লি প্রাপ্ত হয়ে জব্দ করা হয়। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করিয়া আসামীর বিরুদ্ধে হত্যা ও দস্যুতাসহ ০৪ (চার) টি মামলা পাওয়া যায়।