সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এমইএস/কুমিল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৫৮ বার পঠিত

চলতি মাসের ১৬ই মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে এক হৃদয়স্পর্শী দৃশ্য সবার নজর কাড়ে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার আশায় এক পা হারানো পঙ্গু শাহাবুদ্দীন উচ্ছ্বসিত কড়তালি দিয়ে শুভেচ্ছা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়।
জিয়া পরিবারের একনিষ্ঠ সমর্থক পা হারানো যুবকের নাম মোঃ শাহাবুদ্দীন। দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের বাসিন্দা।

এ দিকে শাহাবুদ্দীনের ভিডিও দেখে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আসিফ কবির নিজ উদ্যোগে ঈদ সামগ্রী নিয়ে শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হয়ে তাঁর বাবা-মা, স্ত্রী ও তিন সন্তানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় শাহাবুদ্দীন ও তাঁর পরিবারের পাশে একজন ভাই হিসেবে সবসময় থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ছাত্রদল নেতা আসিফ আকবর জানান, মানুষ মানুষের জন্য — এই বিশ্বাস থেকেই অসহায়, সুবিধাবঞ্চিত ও সংগ্রামী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সবসময় । মানবিক বাংলাদেশ গড়তে শাহাবুদ্দীনের মত অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবান ও সচেতন সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com