শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে আ’লীগের উদ্যোগে মুজিব নগর দিবস পালন

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আ’লীগের উদ্যোগে আজ সকাল সাড়ে আট ঘটিকার সময় উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।

আজ (১৭ এপ্রিল) বুধবার সকাল সাড়ে আট ঘটিকার সময় আদমদিঘী উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খাঁন রাজুর নেতৃত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি কৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা আ’লীগের সিনিয়র সহ- সভাপতি আবু রেজা খাঁন, নাজিমুল হুদা খোন্দকার, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতা-কর্মী, সমর্থক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তি যোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, জাতীয় চার নেতা, সকল শহীদসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com