সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

আওয়ামীলীগের এক নারী কর্মীকে মারধর ক‌রে পুলিশে সোপর্দ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০২ বার পঠিত

রাজশাহী সদ‌রে আওয়ামী লীগের এক নারীকর্মীকে বেঁধে রেখে পুলিশ ডেকে তুলে দিয়েছেন ক্ষুব্ধ জনতা। সোমবার দিবাগত রাতে নগরীর কাদিরগঞ্জ আমবাগান এলাকায় রুমানা ইসলাম আঁখি নামের ওই আওয়ামী লীগ কর্মীকে বেঁধে রাখা হয়। এ সময় তাকে মারধরও করা হয়।

খবর পেয়ে বোয়ালিয়া থানা-পুলিশ তাকে নিয়ে যায়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, মঙ্গলবার ওই নারীকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গতকাল সোমবার দিবাগত রাতে রাজশাহীতে আরও আটজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, বোয়ালিয়া থানার তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন- ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমন (৪০), কাশিয়াডাঙ্গা থানা যুবমৈত্রীর আহবায়ক হাফিজুর রহমান সাগর (৪৫) ও ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪)।

অপরদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নয়টি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুত্র:আস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com