রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৮২ বার পঠিত

কুমিল্লা মহানগরীর থিরাপুকুরপাড় এলাকায় সোমবার রাতে টহলরত এএসেআই শরীফুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত শরীফুলকে উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

আহত শরীফুল ইসলাম কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত আছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, সোমবার রাতে নগরীতে সঙ্গীয় ফোর্সসহ টহলরত ছিলেন এএসআই শরীফুল ইসলাম, থিরাপুকুরপাড় এলাকায় বিশ্বকাপ ফুটবল দেখার সময় একদল যুবক আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। এতে শরীফুল ইসলাম তাদের থামাতে গেলে ভিড়ের মাঝখান থেকে তাকে পিঠে ছুরিকাঘাত করা হয়। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা করার কথা ও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com