শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে নারী দোকানীকে মারধর

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

বগুড়া আদমদীঘি উপজেলার হাটখোলা নতুন বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে শাহিনুর আক্তার রিয়া (৩৫) নামের একজন নারী মুদি দোকানীকে মারধর করে তার দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

অভিয়োগ সূত্রে জানা গেছে, গত (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় নিজ দোকানে দোকানদারী করছিলেন শাহিনুর আক্তার রিয়া। এ সময় দোকানে দুইজন নারী ও দুইজন পুরুষ এসে রিয়াকে অনৈতিক কাজ করার জন্য প্রস্তাব দিলে তিনি রাজি না হওয়াই ওই ৪ জন মিলে রিয়া এবং তার মাকে মারধর করে দোকান ভাঙচুর করে। পরে দোকানের ক্যাশ বাক্স থেকে সাত হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রিয়া ৪ জনের নাম উল্লেখ্য করে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার মৃত সামছুল হকের ছেলে শাহজালাল (৪৫) একই এলাকার মোস্তাক হোসেনের স্ত্রী লাইলী (৫২) নতুন বাজার এলাকার আলামিনের স্ত্রী রুবি বেগম (৪২) এবং একই এলাকার মোস্তাকের ছেলে আলামিন (২৫)

মুদির দোকানী শাহিনুর রহমান রিয়া বলেন, ওই ৪ জন এর আগেও আমার দোকানে এসে আমাকে অনৈতিক কাজের জন্য প্রস্তাব দিয়ে ছিলো আমি রাজি না হওয়াই তারা পূর্ব পরিকল্পিত ভাবে আমার দোকানে এসে আমাকে আবারো অনৈতিক কাজের প্রস্তাব দেয়। আমি এইবারও রাজি না হওয়াই তারা আমাকে এবং আমার মাকে মারধর ও দোকান ভাঙচুর করে সাত হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিলো। প্রথমে লাইলী শাহিনুর আক্তার রিয়ার নামে থানায় অভিযোগ করে পরে রিয়া তাদের নামে অভিযোগ দায়ের করে। লাইলী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com