মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৯৯৯ এ ফোন : রাজবাড়ীর যৌনপল্লী থেকে ১৪ তরুণীকে উদ্ধার ক‌রে পু‌লিশ

রাজবাড়ী সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৭৪৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে মানব পাচারের শিকার হওয়া ১৪ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ওই কিশোরীদের ফিরিয়ে দেয়া হয়েছে পরিবারের কাছে।

বুধবার (২০ জানুয়ারি ) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, ডি আই ও -১ মো. সাইদুজ্জামান উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক তরুণী ফোন করে দৌলতদিয়া থেকে। সে সময় ঐ তরুণী নিজেকে উদ্ধারের জন্য আকুতি জানান। জাতীয় জরুরি সেবার পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার সাত্তার গণমাধ্যমকে জানান, ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কল করা ব্যক্তির সঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসারের সা‌থে কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর তরুণীদের উদ্ধার করে। জানা গেছে, যে তরুণী ফোন করেছিলেন তিনি ছাড়াও একটি তালাবদ্ধ ঘর থেকে আরও ১৩ তরুণীকে উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com