বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চুয়াডাঙ্গায় স্পীড‌ ব্র‌েকা‌রে স্বামীর মোটরসাই‌কেল থে‌কে প‌ড়ে প্রাণ ‌গেল স্ত্রীর

চুয়াডাঙ্গা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪৫২ বার পঠিত

চুয়াডাঙ্গায় স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।  আহত হয়েছেন চালক স্বামীও। ১৩ জানুয়া‌রি বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলা কারাগারের অদূরে স্পীড ‌ব্র‌কোর অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত উম্মে সালমা (৫০) নাটোরের সিংড়া উপজেলার কলম গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। তিনি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির দর্শনা অফিসের বিলিং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। স্বামী আলতাব হোসেনও একই অফিসের প্রকৌশলী।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী নূর মোহাম্মদ জানান, চাকরির সুবাদে উম্মে সালমা ও আলতাব হোসেন চুয়াডাঙ্গায় বসবাস করেন। তারা চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে দর্শনা অফিসে যাতায়াত করতেন। বুধবার রাত ৮টার দিকে দর্শনা থেকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে চুয়াডাঙ্গায় ফিরছিলেন।

জেলা শহরের জেলখানার অদূরে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতিরোধক/স্পীড ‌ব্রেকার অতিক্রম করার সময় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন উম্মে সালমা। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান আলতাব হোসেনও। এতে উম্মে সালমার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। প‌রে হাসপাতালে যাওয়ার পর সালমা মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com