মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাতক্ষীরা বৈকারী সীমা‌ন্তে ১০ টি সোনার বারসহ এক যুবক‌কে আটক ক‌রে বি‌জি‌বি

সাতক্ষীরা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৯ বার পঠিত

সাতক্ষীরার বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে ১০টি সোনার বারসহ সাব্বির হোসেন (১৮) নামে এক যুবক‌কে আটক করেছে বিজিবি। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সাব্বির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন।

৩৩ ব‌্যাটা‌লিয়ন বি‌জি‌বি জানায়,  বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে  একটি টহল দল সীমান্তের ৭/৪৯ নম্বর পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারীতে অভিযান চালায়। এসময় ১০টি সোনার বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ সাব্বিরকে  আটক করা হয়। উদ্ধার করা সোনার পরিমাণ এক কেজি ৫৭০ গ্রাম। যার বাজার মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। এ ঘটনায় মামালা দায়ের করে আটক সাব্বিরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com