শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিএসএফের গু‌লি‌তে দুই বাংলা‌দেশ‌ি নিহত

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৯৬ বার পঠিত

শনিবার গভীর রাতে জলপাইগুড়ির চ্যাংরাবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেলেন বাংলাদেশের ২ নাগরিক। বিএসএফ সূত্র জানায়, শনিবার রাতে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে গুরু পাচার করছিল ওই ২ বাংলাদেশি। বিএসএফের গুলিতে মৃত্যু হয় ওই দুজনের। -জি নিউজ

মৃত যুবকের নাম মহম্মদ ইউনুস, বাড়ি বাংলাদেশের পাটগ্রাম থানার ডাঙ্গাপাড়ায়। মৃত দ্বিতীয় যুবকের নাম মহম্মদ সাগর। তারও বাড়ি পাটগ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ, ১৪৮ নং ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড মোহিত কোঠিয়াল, কম্পানি কমান্ডার আর কে শেট্টি, মেখলিগঞ্জের বিডিও অরুণ কুমার সামন্ত , মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার সহ অন্যান্য আধিকারিকরা। রবিবার সকাল ১১টা নাগাদ লাশ উদ্ধার করে নিয়ে যায় মেখলিগঞ্জ থানার পুলিস। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর দেহ দুটি বাংলাদেশের বিজিবির হাতে তুলে দেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সীমান্তে চার কিলোমিটার সম্পূর্ণ উন্মুক্ত। চ্যাংরাবান্ধা শ্মশান ঘাট থেকে বিডিও অফিস পর্যন্ত খোলা সীমান্ত গরু পাচারকারীরা করিডোর হিসাবে ব্যাবহার করে। ধরলা নদী ও জঙ্গল এই সীমান্তকে দূর্গম করে তুলেছে। এর আগেও এই সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে বেশকিছু বাংলাদেশী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com