বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যাত্রী নি‌য়ে ঢাকা যাওয়ার প‌থে ৪ টি দূরপাল্লার বাস আটক

য‌শোর প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৪২৮ বার পঠিত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে চারটি দূরপাল্লার বাস আটক করেছে যশোর পুলিশ। মঙ্গলবার (০৪ মে) রাত ১০টার দিকে যশোরের মণিরামপুর থানার সামনে ও যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড থেকে বাস চারটি আটক করা হয়। এদিকে বাসে থাকা যাত্রীদের পুলিশি উদ্যোগে যে স্থান থেকে বাস ধরেছিলেন সেখানে ফেরত পাঠানো হয়েছে।

যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মাহাবুব কবীর জানান, সন্ধ্যার পর সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। খবর পেয়ে যশোর মণিরামপুর থানার সামনে ঠিকানা পরিবহনের একটি ও গ্রিনবাংলার দুটি বাস আটক করা হয়। এছাড়া যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়। বাস চারটিতে মোট ৮৪ জন যাত্রী ছিল। এরপর যাত্রীরা যে স্থান থেকে এসেছেন তাদের সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, বাস আটক করা হলেও চালক ও হেলপারদের আটক দেখানো হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ট্রাফিক ইন্সপেক্টর (যশোর সদর) সুবেন্দু কুমার মুন্সি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই বাসের যাত্রীদের পুলিশের উদ্যোগে মাইক্রোবাস ও প্রাইভেটকারে তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com