মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজশাহী‌তে ট্রেণে অ‌ভিভাবকহীন ৩ বছ‌রের শিশু উদ্ধার

রাজবাড়ী সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৮৮৬ বার পঠিত

খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে তিন বছরের এক কন্যা শিশুকে অভিভাবকহীন অবস্থায় উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (৮ মার্চ) দুপুরে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে যখন ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছায়, তখন ওই ট্রেনের মধ্যে এক শিশুকে একা বসে থাকতে দেখেন রেলওয়ের এক কর্মচারী। ট্রেন থেকে যাত্রীরা সবাই নেমে গেলেও শিশুটি সেখানেই থেকে যায়। ওই কর্মচারী বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কোন অভিভাবকে না পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে।
পরে রাজশাহী শিরোইল স্টেশনে মাইকিং করা হয়। তাতেও কোন সাড়া না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশের কাছে বাচ্চাটিকে হস্তান্তর করা হয়। রেলওয়ে পুলিশ বাচ্চাটিকে আদালতের মাধ্যমে রাজশাহী ছোটমণি শিশু নিবাসে পাঠিয়েছে। শিশুটির বয়স ৩ বছর। শিশু‌টির প‌রিচয় বা অ‌ভিভাক‌কে কেউ চি‌নে থাক‌লে ছ্টেম‌নি শিশু নিবা‌সে খবর দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com