মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কেড়ে নিল করোনা রোনালদিনহোর মা’কে

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৮ বার পঠিত

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও বার্সেলোনা সুপারস্টার রোনালদিনহোর মা মারা গেছেন। কয়েক মাস ধরেই তার মা ডোনা মিগুয়েলিনা করোনার সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে এই ভাইরাসই কেড়ে নিল প্রাণ, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ব্রাজিল এবং পেরুর কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডোনা। শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি। হোম সিটি পোর্টো অ্যালেগ্রেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

গত ডিসেম্বরে রোনালদিনহো নিজেই তার মাকে হাসপাতালে ভর্তি করার খবরটি জানিয়েছিলেন। মা হারানোর শোকে মুহ্যমান রোনালদিনহো অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লিখেননি। তবে তার সাবেক ক্লাব অ্যাটলেটিকো মিনেইরো (যেখানে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন রোনালদিনহো) সবার আগে শোক জানিয়েছে।

ক্লাব ফুটবলে রোনালদিনহোর বড় পরিচিতিটা বার্সেলোনার কিংবদন্তি হিসেবে। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত লা লিগার ক্লাবটিতে খেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। জিতেছেন দুটি লা লিগা শিরোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ।

ব্রাজিলের হয়ে ১৪ বছরের ক্যারিয়ারে ৯৭টি ম্যাচ খেলেছেন রোনালদিনহো। সেলেকাওদের ২০০২ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com