রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

এশিয়ান গেমসে সালমা খাতুনের নাম স্ট্যান্ডবাই তালিকায়

নাগ‌রিক খেলাধুলার খবর:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৭১ বার পঠিত

এশিয়ান গেমসে অংশ নি‌তে ১৫ সদস্য জাতীয় নারী ক্রিকেট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনের।

ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে মূল স্কোয়াডে ছিলেন অফস্পিন অলরাউন্ডার। মিরপুরে একটি টি-টোয়েন্টি বাদে কোনো ম‌্যাচ খেলার সুযোগ হয়নি তার। এবার বাদই পড়লেন। তবে তাকে বেশিদূরে পাঠানো হয়নি। স্ট‌্যান্ডবাই তালিকায় আছেন।

এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংজুতে, ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। ২০১৮ এশিয়ান গেমসে ক্রিকেটের ইভেন্ট ছিল না। এবার ছেলেদের বিভাগে ১৫টি এবং মেয়েদের বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল। ২২ সেপ্টেম্বর দুপুরে ম‌্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাও দল পাঠাবে।

টি-টোয়েন্টি ফরম‌্যাটে ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে। মেয়েদের পাশাপাশি বাংলাদেশের ছেলেরাও অংশগ্রহণ করবে। সেই দলও আজ-কালের মধ‌্যে চূড়ান্ত হওয়ার কথা।

বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ‌্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সাথী রানি, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সুলতানা খাতুন, ফাহিদা খাতুন, রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস। স্টেন্ড বাই রাখা হ‌য়ে‌ছে: সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com