রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

লন্ডনে “কুমিল্লা স্পোর্টিং ক্লাবের” জার্সি উন্মোচন

আ‌মিনুল ইসলাম ভুইয়া জুয়েল,লন্ডন:
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

যুক্তরাজ্যে প্রবাসী কুমিল্লাস্থ খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশ এবং অটুট বন্ধ আরো দৃঢ় করার লক্ষ্যে, লন্ডনে যাত্রা শুরু করল ‘কুমিল্লা স্পোর্টিং ক্লাব’ । লন্ডনের ক্যানারী ওয়ার্ফের অভিজাত একটি হোটেলে এই ক্লাবটির যাত্রা উপলক্ষ্যে জার্সি উন্মোচন করা হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার । জার্সি উন্মোচন অনুষ্ঠানে অন্যতম আকর্ষন ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান ।

লন্ডনে বসবাসরত কুমিল্লাবাসীকে কুমিল্লা স্পোর্টিং ক্লাবকে সহযোগীতা করার আহবান জানিয়ে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন , ব্রিটেনে এই ক্লাবটি তাদের কার্যক্রমের মাধ্যমে কুমিল্লাকে নতুন ভাবে ক্রীড়াঙ্গনে তুলে ধরতে পারবে । এসময় তিনি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান সহ ক্লাবটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com