রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

টি-টুয়েন্টিতে ৫ হাজার রান ও তিনশ উইকেট শিকারে সফল সা‌কিব

নাগ‌রিক ক্রীড়া সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৫৮৯ বার পঠিত

টি-টুয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ৫ হাজার রান ও বল হাতে তিনশ উইকেট শিকারের কীর্তি গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেই নতুন এ রেকর্ড ছুঁয়েছেন তিনি।

২৪ নভেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পঞ্চম ম্যাচে শনিবার (২৮ নভেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৩ রান করেন জেমকন খুলনার প্রতিনিধিত্ব করা সাকিব। এর ফলে টি-টুয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান ক্লাবের সদস্য হন সাকিব।

আর বল হাতে এই ফরম্যাটে সাকিবের সংগ্রহ ৩৫৫ উইকেট। ফলে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন সাকিব।

সাকিবের আগে এমন কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ব্রাভো ব্যাট হাতে ৬৩৩১ রান ও বল হাতে ৫১২ উইকেট এবং রাসেল ৫৭২৮ রান ও ৩০০ উইকেট শিকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com