মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সি‌লেট জাফলং সীমা‌ন্ত দি‌য়ে দুই নাই‌জে‌রিয়া‌নের অনুপ্রবেশ : র‌্যা‌ব কর্তৃক গ্রেফতার

সি‌লেট সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৬০২ বার পঠিত

সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল নাইজেরিয়ান দুই নাগরিক। তবে শেষ রক্ষা হয়নি। মধ্যরাতে ধরা পড়তে হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত র‍্যাবের হাতে।

শনিবার (২২ নভেম্বর) মধ্যরাতে সিলেট শহরতলির বটেশ্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, শনিবার দিবাগত রাত ১টায় র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল সিলেট শহরতলির শাহপরাণ থানাধীন বটেশ্বর বাজার থেকে বাজার থেকে প্রাপ্তবয়স্ক নাইজেরিয়ান দুই নাগরিককে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ভুয়া ভিসাধারী একটি পাসপোর্ট, ১টি বিমান টিকেট, ড্রাইভিং লাইসেন্স ১টি, ৪ হাজার ৩২০ টাকার ভারতীয় রুপি, বাংলাদেশি ১৩শ টাকা, ২টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করা হয়।
এ বিষয়ে র‍্যাব-৯ এর অপারেশন কমান্ডার মো. কামরুজ্জামান জানান, আটক দুই নাইজেরিয়ান নাগরিককে ‘ফরেনার অ্যাক্ট’ আইনে মামলা দায়ের-পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কী উদ্দেশে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com