মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

দলীয় ভাইস চেয়ারম্যানকে শোকজ করলো জাতীয় পার্টি

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন ও জনসভায় নৌকার পক্ষে ভোট চাওয়ায় দলীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (সিলেটে-২) ইয়াহইহা চৌধুরীকে শোকজ করেছে জাতীয় পার্টি। রবিবার (১৪ মে) দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্দেশে এই নোটিশ দেন দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান।

সিলেট সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ওনাকে বিভিন্ন সময় আমার কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু আসেননি। অথচ আওয়ামী লীগের প্রার্থীর সভায় অংশ নিয়ে তিনি তার পক্ষে ভোট চান। তিনি দলের মধ্যে ঝামেলা তৈরি করছেন। দলীয় শৃঙ্খলাবিরোধী সেসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ফুটেজ চেয়ারম্যান ও মহাসচিবের কাছে পাঠিয়েছি। তাকে শোকজ করা হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, নিজ দলের মনোনীত লাঙল প্রতীকের মেয়র প্রার্থী থাকা সত্ত্বেও ইয়াহইয়া চৌধুরী গত শুক্রবার রাত ৯টায় নগরীর ঝেরঝেরিপাড়ায় এক সভায় নৌকার প্রার্থীর পক্ষে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন এবং ভোট চান। যা সুস্পষ্ট দলীয় শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থি। এই বিষয়ে কেন দলীয় ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা আগামী সাত কার্যদিবসের মধ্যে জাতীয় কেন্দ্রীয় দফতর বরাবরে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com