সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

মৌলভীবাজা‌রে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণীর ওপর এসিড নিক্ষেপ

‌মৌলভীবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

মৌলভীবাজারের রাজনগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওযায় এক তরুণীর মুখে এসিড নিক্ষেপ ক‌রে বখা‌টে যুবক লাল চাঁন বাউরি (২৫)। ঘটনার পর তা‌কে গ্রেফতার করে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (১৬ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পু‌লিশ।

এর আগে সোমবার সন্ধ্যার দিকে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ওই বাগানের মৃত অনিল বাউরির ছেলে।

জানা গেছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার (১৪ মে) রাত ৯টায় চান্দভাগ চা বাগানের ওই তরুণীর ওপর ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে তার ডান চোখ ও ডান গালের অংশ পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই রাজনগর থানায় একটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতো অভিযুক্ত যুবক। কিছুদিন আগে ভুক্তভোগীর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর এই ঘটনা ঘটায়। বর্তমানে ভুক্তভোগী সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, মামলার পর পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দায় স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com