বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইউ‌রো‌পের গো‌ল্ডেন বয় আ‌র্লিং হ‌্যালান্ড

নাগ‌রিক ক্রীড়া সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৩৩ বার পঠিত

ইউরোপের সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হলেন বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। তারপরেই অবস্থান করছেন বার্সেলোনার তরুণ সেনসেশান আনসু ফাতি।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা অনূর্ধ্ব-২১ ফুটবলারদের গোল্ডেন বয় অ্যাওয়ার্ড দিয়ে থাকে ইতালির খেলা বিষয়ক বিখ্যাত সংবাদপত্র টুট্টোস্পোর্ট।  এবছরও তালিকা ছিলো বেশ দীর্ঘ। তবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে হ্যালান্ড পার করছেন দারুণ সময়। অস্ট্রিয়ার ক্লাব রেডবুল সার্লসবুর্গ থেকে ডর্টমুন্ডে পাড়ি জমানোর পর ২৯ ম্যাচে করেছেন ২৭ গোল। তালিকায় ছিলেন হ্যালান্ডের ক্লাব সতীর্থ জেডন স্যাঞ্চোও। তিনি হয়েছেন ৪র্থ। বায়ার্ন মিউনিখের আলপোনসো ডেভিসের অবস্থান ৩য়। শীর্ষ ১০-এ আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। এর আগে বরুশিয়ার হয়ে ২০১১ সালে এই পুরস্কার জিতেছিলেন মারিও গোতজে। এছাড়া মেসি-আগুয়েরো-পগবার-এমবাপ্পেরাও গোল্ডেন বয় নির্বাচিত হয়েছিলেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ তিন ফুটবলার জিতেছেন এই পুরস্কার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com