শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশ গত ৪৮ ঘন্টার মাদকবিরোধী অভিযান গ্রেফতার ২৬ চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক কুমিল্লায় ১৮ থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান, আটক ৬২৪ আজ অপ্রতীম, কাল অন্য কেউ, কে রুখবে এই অনিয়ন্ত্রিত কিশোর সমাজকে!! অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ১০টায় অপ্রতিমের প্রথম জানাজা, বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের কুমিল্লা সদরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

কুমিল্লা জেলা পুলিশ গত ৪৮ ঘন্টার মাদকবিরোধী অভিযান গ্রেফতার ২৬

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩২ বার পঠিত

কুমিল্লা জেলা পুলিশের গত ৪৮ ঘন্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ইয়াবা সিরাপসহ ২৬৩ জনকে গ্রেফতার করা হয়।।

জেলা পুলিশ সুত্রে জানায়, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান,পিপিএম, মহোদয়ের দিকনির্দেশনায় গত ৪৮ ঘন্টায় কুমিল্লা জেলা পুলিশের সকল থানা ও ডিবি পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৯৮ টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

পরিচালিত এসব অভিযানে গাঁজা ১৮৫ কেজি , ইয়াবা ৩৩৯ পিস, ইস্কাপ সিরাপ ৭২ বোতল উদ্ধারসহ ২২ জন মাদক ব্যবসায়ী এবং ৭৪ জন মাদক সেবনকারী গ্রেফতার এছাড়াও বিভিন্ন মামলায় ১৬৭ জন গ্রেফতারসহ সর্বমোট ২৬৩ জন গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com