বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

গির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ফাদার গ্রেফতার

রাজশাহী প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬০ বার পঠিত
রাজশাহীর তানোরের মুন্ডুমালা মাহালীপাড়ার সাধুজন মেরী ভিয়ান্নী গির্জা। এই গির্জার ফাদার প্রদীপ গ্যাগরীর বিরুদ্ধে, এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, গত ২৬শে সেপ্টেম্বর সকালে ঘাঁস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরী। তাকে না পেয়ে পরদিন তার ভাই থানায় সাধারণ ডায়েরি করেন।
ঘটনার দুদিন পর ২৮শে সেপ্টেম্বর সকালে জানা যায়, তানোরের ওই গির্জায় রয়েছে কিশোরীটি। পরে শালিস বসে গীর্জার ভেতরে। গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কার্মেল মার্ডি বৈঠকের পর ফাদার প্রদীপকে অপসারণ কোরে পাঠিয়ে দেন রাজশাহীতে। আর কিশোরীকে রাখেন গীর্জার ভেতরে সিস্টারদের কাছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ গীর্জায় গিয়ে কিশোরীকে উদ্ধার করেন।
২৯ সে‌প্টেম্বর মঙ্গলবার রাতে কিশোরীর ভাই বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে চার্চের ফাদারের নামে মামলা করেছেন। মামলায় ধর্ষক ফাদার প্রদীপ‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com