রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বাংলাদেশ সাকিব-লিটনের হাফসেঞ্চুরিতে সংগ্রহ করেছে ১৭৩

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৪১ বার পঠিত

ত্রিদেশীয় সিরিজের নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়ে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে সাকিব-লিটনের হাফ সেঞ্চুরিতে সংগ্রহ করেছে ১৭৩।

দলীয় তৃতীয় ওভারে নাসিম শাহর বলে ব্যক্তিগত ৪ রানে ফেরেন সৌম্য। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লের শেষ ওভারে বিদায় নেন। শুরু থেকেই উইকেটে ধুঁকতে থাকা এই বাঁহাতি মোহাম্মদ ওয়াসিমের বলে ব্যক্তিগত ১২ রানে ফেরেন।

বাংলাদেশ ১৩তম ওভারে দলীয় শতকের দেখা পায়। তারপরই টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি করেন লিটন দাস। দারুণ ইনিংস খেলে বিদায় নেন লিটন। ৪২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৯ রান করে মোহাম্মদ নওয়াজের বলে আউট হন তিনি।

তবে দায়িত্ব কাঁধে নিয়ে ব্যাট করে যান অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম ফিফটির দেখা পান তিনি। পরে দলীয় ১৯তম ওভারে নাসিম শাহর বলে আউট হন সাকিব। ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ রান করেন দলনেতা।

শেষ দিকে দ্রুত ইয়াসির আলী ও আফিফ হোসেন বিদায় নেন। ওয়াসিমের বলে ইয়াসির ও রান আউট হয়ে ফেরেন আফিফ।

পাকিস্তান বোলার নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com