মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পাকিস্তানকে হারায় বাংলাদেশ

নাগ‌রিক খবর ক্রীড়া ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৯৪ বার পঠিত

মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান ও মালদ্বীপকে।

আজ (সোমবার) বাংলাদেশ ৩-০ সেট ব্যবধানে পাকিস্তানকে হারায়। এরপরই স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে জিতেছে ৩-১ সেটে।

প্রথম ম্যাচে বাংলাদেশের মুহুতাসিন আহমেদ হৃদয় ৩-২ সেটে হারিয়েছেন পাকিস্তানের শাহ খানকে। হৃদয় প্রথম সেট জিতলেও পরের দুই সেটে হেরে যান। তবে শেষ দুই সেটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে খেলা শেষ করেন হৃদয়।

দ্বিতীয় ম্যাচে রামহিম ৩-১ সেটে হারিয়েছেন পাকিস্তানের উমামকে। প্রথম ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। নাফিস ইকবাল ৩-২ সেটে হারিয়েছেন পাকিস্তানের আহমদকে।

এদিকে অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে বাংলাদেশের ছেলেরা ৩-০ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

স্বাগতিক মালদ্বীপ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com