মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভারত-জুজুতে ১১১ রানেই শেষ ‘চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

নাগ‌রিক খবর খেলাধুলা ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

ভারত-জুজুতে ১১১ রানেই শেষ ‘চ্যাম্পিয়ন’ বাংলাদেশ
বড়রা হোক কিংবা ছোটরা, বাংলাদেশের সামনে ভারত মানেই বিশাল এক জুজু। ২০২০ যুব বিশ্বকাপে সেই জুজু কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কিন্তু এরপর এশিয়া কাপে এই ভারতের কাছেই নাকাল হতে হয়েছে। সর্বশেষ চার দেখার তিনটিতেই ভারত হারিয়েছে যুবা টাইগারদের।

এবার সেমির স্বপ্ন নিয়ে খেলতে নেমে আরও একবার ভারত-জুজুতে কাটা পড়ার পথে বাংলাদেশ। অ্যান্টিগায় যুব বিশ্বকাপের সুপার লিগ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে গেছে রাকিবুল হাসানের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ রানে ৩টি আর ৩৭ রান তুলতে ইনিংসের অর্ধেক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

প্রথম ৭ ব্যাটারের মধ্যে মাত্র একজন (আইচ মোল্লা ১৭) ছুঁতে পেরেছেন দুই অংকের কোটা। বাকিরা ছিলেন কেবল আসা-যাওয়ার মধ্যে।

মাহফিজুল ইসলাম (২), ইফতিখার হোসেন (১), প্রান্তিক নওরোজ নাবিল (৭), আরিফুল ইসলাম (৯), মোহাম্মদ ফাহিমের (০) পর অধিনায়ক রাকিবুলও (৭) দলের হাল ধরতে পারেননি।

৫৬ রানে ৭ উইকেট হারিয়ে চরম লজ্জার মুখে পড়তে যাচ্ছিল চ্যাম্পিয়ন যুবারা। সেখান থেকে দলকে কোনোমতে একটা জায়গা পর্যন্ত নিয়ে গেছেন লোয়ার অর্ডারের এসএম মেহরব আর আশিকুর জামান। মেহরব ৪৮ বলে ৬ বাউন্ডারিতে ৩০ আর আশিকুর ২৯ বলে করেন ১৬ রান।

ভারতীয় যুব দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবি কুমার। ১৪ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার ভিকি ওস্তালের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com