সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

মস‌জিদ নির্মাণ কর‌ছেন চিত্রনা‌য়িকা রো‌জিনা

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৬৪৮ বার পঠিত

চলচিত্র অ‌ভি‌নেত্রী রোজিনা নিজের জন্মস্থান রাজবাড়ীর গোয়ালন্দে নানার বাড়িতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন । মসজিদটির নাম রাখা হয়েছে, খাদিজা জামে মসজিদ। প্রায় ৭ শতাংশ জায়গার উপর নির্মিত হচ্ছে একতলা মসজিদটি। এটি নির্মাণে ব্যয় হবে এক কোটি টাকা। রোজিনা তার ব্যক্তিগত তহবিল থেকে মসজিদটি নির্মাণ করছেন। গত বছরের ফেব্রুয়ারিতে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। মসজিদের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।

রোজিনা বলেন, আল্লাহর রহমতে মসজিদটির ফিনিশিংয়ের কাজ এখন চলছে। এ কাজের জন্য ঢাকা থেকে লোক নিয়েছি। এরমধ্যে চারুকলার শিল্পীও আছেন। প্রাচীন ঐতিহ্য ধরে রেখে মসজিদটির ডিজাইন করা হয়েছে। যেখানে দাঁড়িয়ে আজান দেয়া হয় সেই জায়গাটি মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু আল্লাহর ঘর, তাই যতটা সম্ভব নান্দনিকভাবে মসজিদটি তৈরি করা হয়েছে। আশা করছি, দুই মাসের মধ্যে এর পুরোপুরি কাজ শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com