বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

মৃত ভাইয়ের স্মরণে খেলতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৪১ বার পঠিত

হার্ট অ্যাটাকে অকালেই মারা যান রোকো পেরিনো। প্রয়াত ভাইয়ের স্মরণে ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন জিউসেপ্পে পেরিনো। ভাগ্যের নির্মম পরিহাস! মাঠেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করলেন ইতালিয়ান ক্লাব পার্মার সাবেক এই ফুটবলার। দৈনিক মার্কা জানায়, গত বুধবার ইতালির নেপলসে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

২০১৮ সালে সাইক্লিং করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যান রোকো পেরিনো। তার স্মরণেই ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন সহোদর জিউসেপ্পে। প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় নিয়ে এ ম্যাচ আয়োজন করা হয়। সেখানে খেলতে নেমে মাঠের মধ্যেই হার্ট অ্যাটাক করেন ২৯ বছর বয়সী জিউসেপ্পে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জিউসেপ্পেকে মৃত ঘোষণা করে

তবে স্থানীয় কর্তৃপক্ষ মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।

ইতালিয়ান ক্লাব ইবোলিতানা থেকে ২০১২ সালে পার্মায় যোগ দিয়েছিলেন জিউসেপ্পে। তবে সিরি ‘বি’ লীগের  ক্লাবটির হয়ে ম্যাচ খেলা হয়নি একটিও। সে বছরই তাকে বেল্লারিয়া মারিনা ক্লাবে ধারে পাঠায় পার্মা। পরের বছর ভিগর লামেজিয়া ক্লাবেও ধারে খেলেন তিনি। জিউসেপ্পের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পার্মা, ‘জিউসেপ্পের মৃত্যুতে পার্মার সবাই পেরিনো পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com