বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ

নাগরিক ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৮৪২ বার পঠিত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ২২৪ রানে অলআউট হয় সফরকারীরা। দেশের হয়ে মুশফিকুর রহিম সর্বোচ্চ ৮৪ রান করেন। বল হাতে মেহেদি হাসান মিরাজ ৪ উইকেট নেন।

রবিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারে দুশমন্থ চামিরার বলে প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন লিটন দাস। লিটনের বিদায়ের পর ১৫ রান করে আউট হন সাকিব।

তবে শুরু থেকেই চালিয়ে খেলেন তামিম ইকবাল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫০তম ফিফটি। ধনাঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ৭০ বলে ৫২ রান করেন তামিম। তার আউট হওয়ার পর মাঠে এসে প্রথম বলে শূন্য রানে আউট হন মোহাম্মদ মিথুন। মিথুনের বিদায়ের পর দলের হাল ধরেন ‘মিস্টার ডিপেন্ডেবল’খ্যাত মুশফিকুর রহিম। তুলে নেন ক্যারিয়ারের ৪৩তম অর্ধশতক। ৮৭ বলে ৮৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এদিন ইসুরু উদানার বলে ওয়াইড লং অফ দিয়ে ডাবলস নিয়ে ক্যারিয়ারের ২৪তম হাফসেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদ। ৬৯ বলে ২টি চার ও ১টি ছয়ে অর্ধশতক হাঁকান তিনি। আফিফ হোসেন ২৭ ও সাইফুদ্দিন ১৩ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জয়ের জন্য খেলতে নেমে ২২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্ক। দলের হয়ে বানিন্দু হাসারাঙ্গা সর্বোচ্চ ৭৪ রান করেন। এছাড়া অ্যাসেন বানদারা ৩, ধনাঞ্জয়া ডি সিলভা ৯, কুশল পেরেরা ৩০, দানুশকা গুনাথিলাকা ২১, পাথুম নিসানকা ৮ ও কুশল মেন্ডিস ২৪ রান করেন।

নাগরিক খবর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com