মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আই‌পিএল আ‌য়োজ‌নে সমস‌্যার সম্মুখীন ভারতীয় ক্রিকেট বোর্ড

ক্রীড়া প্রতি‌বেদক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৬৩ বার পঠিত

আইপিএল আয়োজনের জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা সংক্রমণের কারণে ভারতের মাটিতে এই টুর্নামেন্টটি আয়োজন সম্ভব নয়। এ কারণে, আরব আমিরাতের মাটিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।

শুধু তাই নয়, আইপিএলের সম্ভাব্য সূচিও তৈরি হয়ে গেছে প্রায়। ২৬ সেপেম্বর শুরু হওয়ার কথা আইপিএলের ১৩তম আসরের। শেষ হওয়ার কথা ৮ নভেম্বর। ৪৪ দিনে অনুষ্ঠিত হবে মোট ৬০টি ম্যাচ। সম্ভাব্য এই সূচি ধরেই এগুতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

স্টার স্পোর্টস চাচ্ছে ‘ডাবল হেডার’ কমাতে। এছাড়া, ৮ নভেম্বর টুর্নামেন্ট শেষ হতে যাচ্ছে। তার সপ্তাহখানেক পরই ‘দিওয়ালি’। স্টার স্পোর্টস চাচ্ছে টুর্নামেন্ট ‘দিওয়ালি’ পর্যন্ত চালিয়ে যেতে। কারণ, ‘দিওয়ালি’র আগে আগে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলি অনেক বেশি বিজ্ঞাপন দিতে চায়।

সে সুযোগটা কাজে লাগাতে চায় স্টার স্পোর্টস। কিন্তু বিসিসিআই আবার নিজেদের অবস্থানে অনড়। তারা চায় নভেম্বরের প্রথম সপ্তাহেই আইপিএল শেষ করে দিতে। কারণ, ৩ ডিসেম্বর থেকে আবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ শুরু হবে। তার আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার ব্যাপার আছে। সে ক্ষেত্রে ক্রিকেটারদের একটু বাড়তি বিশ্রাম দিতেই নভেম্বরের প্রথম সপ্তাহে আইপিএল শেষ করার ব্যপারে অনড় বিসিসিআই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com