বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

প্রথম সেশনটা ভালোই কাটলো বাংলাদেশের

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪২২ বার পঠিত

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম সেশনটা ভালোই কেটেছে বাংলাদেশের। ২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০৬ রান। ক্রিজে ব্যাট করছেন তামিম ও শান্ত।

দিনের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। কোনো রান না করে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ৬ বলে শূন্য। ফার্নান্দোর বলে হন এলবি। যদিও আম্পায়ার্স কল ছিল নট আউট। রিভিউ নেয় শ্রীলঙ্কা,

শুরুতে উইকেট হারানো বাংলাদেশকে পরে স্বস্তি দিয়েছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। এই জুটি প্রথম সেশন পার করে দেন দারুণভাবে। ৫২ বলে ফিফটি করেন তামিম। ৭৩ বলে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত তামিমের ব্যক্তিগত রান ছিল ৬৫। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ছিলেন আরো রক্ষণাত্মক, সতর্ক। ৮৬ বলে তার রান ছিল ৩৭।

দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে পাল্লেকেলেতে। ২৮.২ ওভারে বাংলাদেশের রান ১০৭। ক্রিজে আছেন তামিম (৬৬) ও শান্ত (৩৭)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com