মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আইপিএল নিলামে চাহিদার শীর্ষে ১০ ক্রিকেটার: সা‌কিব সেরা

নাগ‌রিক ক্রীড়া খবর :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১৮ বার পঠিত

এবার আইপিএলের বেশি ভাগ দলই অর্থ‌ সংক‌টে । এই অবস্থায় আইপিএল-এর নতুন মৌসুমের আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে কিছু ক্ষণ পরেই নিলামের লড়াইয়ে নামতে চলেছে দলগুলি। কোন দল কাকে নেবে? সব থেকে বেশি দাম পেতে পারেন কোন ক্রিকেটার?

গ্লেন ম্যাক্সওয়েল: চেন্নাই হোক বা ব্যাঙ্গালোর, তাঁর মতো অলরাউন্ডারকে দলে পেতে চাইবে সব দলই। ২ কোটি টাকা থেকে শুরু তাঁর দাম। কোন উচ্চতায় তাঁর দাম উঠতে পারে, তা আন্দাজ করাই কঠিন।

শাকিব আল হাসান: বাংলাদেশের এই অলরাউন্ডার ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ব্যাটে, বলে। এমন এক জন ক্রিকেটার থাকা মানে এগিয়ে থাকবে সেই দলই। ২ কোটি টাকা থেকে শুরু তাঁর দামও।

মইন আলি: শেষ টেস্টে তিনি যে ভাবে মাঠের বাইরে বল পাঠাচ্ছিলেন তাতে দড় বাড়তে পারে এই ইংরেজ ক্রিকেটারেরও। বল হাতেও তিনি যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে পারেন। ২ কোটি টাকা থেকে শুরু তাঁর দামও।

অ্যারন ফিঞ্চ: অস্ট্রেলিয়ার ধ্বংসাত্মক এই ওপেনারকেও দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে বহু দল। দাম বাড়তে পারে তাঁর। ১ কোটি টাকা থেকে শুরু তাঁর দাম।

স্টিভ স্মিথ: টি২০ ক্রিকেটার হিসেবে খুব বড় ভূমিকা না থাকলেও, তাঁকে দলে পাওয়া মানে এক জন অধিনায়ককে পেয়ে যাওয়া। এমন এক জন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য একাধিক দল এগিয়ে আসতে পারে। ২ কোটি টাকা থেকে শুরু তাঁর দাম।

ক্রিস মরিস: বারবার বুঝিয়েছেন তিনি কতটা কার্যকর হয়ে উঠতে পারেন টি২০ দলে। কখনও বল হাতে কখনও ব্যাট, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। ৭৫ লক্ষ টাকা থেকে শুরু তাঁর দাম।

জাই রিচার্ডসন: অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে নেওয়ার জন্য লড়াই হতে পারে মুম্বই, ব্যাঙ্গালোর এবং রাজস্থানের মধ্যে। সেই কারণে দাম বাড়তে পারে এই ক্রিকেটারের। দেড় কোটি টাকা থেকে শুরু তাঁর দাম।

অ্যালেক্স হেলস: দেড় কোটি টাকা থেকে শুরু তাঁর দাম। এই ব্যাটসম্যানের দিকেও নজর রয়েছে বেশ কয়েকটি দলের।

শিবম দুবে: এই ভারতীয় ক্রিকেটার যে কার্যকরী হয়ে উঠতে পারেন তা বোঝা গিয়েছিল মুম্বইয়ের টি২০ লিগে। গত আইপিএলে সেই ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। এবারের আইপিএলে তবু বড় দাম পাওয়ার আশা করতেই পারেন তিনি।

নাথান কুলটার নাইল: ব্যাটে বলে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা রাখেন যে কোনও সময়। তাঁর দিকে নজর থাকবে বেশ কিছু দলের। দেড় কোটি টাকা থেকে তাঁর দাম। অনেক ক্রিকেটারের থেকেই বেশি দাম পেতে পারেন তিনি।

 print

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com