

কুমিল্লা ডিবি পুলিশের একটি ডিম বিশেষ অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে।
ডিবি পুলিশ সূত্র জানায়, ১৭ আগস্ট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন জাগুরঝুলি এলাকার কৃষ্ণনগর এলাকায় একটি প্রাডো গাড়ি আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

এ সময় গাড়িতে থাকা দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করে ডিবি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তাদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায়। তারা গতকাল কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাতে চট্টগ্রামে পৌঁছে সেখানে অবস্থান করার পর আজ সকালে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানায়।
কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্যের চোরাচালান, পরিবহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখাসহ মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অভিযান চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার।