মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টি-২০ তে বিশ্বরেকর্ড রোহিত শর্মার

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩২ বার পঠিত

লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই (India vs Sri Lanka 1st T20I) কাঙ্খিত বিশ্বরেকর্ডটি করে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)।

এখন আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সর্বোচ্চ রানশিকারি রোহিত। ভারত অধিনায়ক টপকে গেলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে (Martin Guptil)। রোহিত এদিন ৩২ বলে ৪৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন ২টি চার ও একটি ছয়ের সৌজন্যে।

রোহিত ৩২৬৩ রান ঝুলিতে নিয়ে ব্যাট করতে নেমেছিলেন। এদিন ৩৭ রান করার সঙ্গেই টপকে যান গাপটিলকে (৩২৯৯)। এই মুহূর্তে মগডালে থাকা রোহিতের রানসংখ্যা ৩৩০৭ রান। রোহিতের ঠিক পরেই ভারতের সদ্য প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর রান সংখ্যা ৩২৯৬।

তবে রোহিতের সিংহাসনে বসা কিন্তু সাময়িক। কারণ রোহিত-গাপটিল এবং কোহলির মধ্যে রানের ব্যবধান কিন্তু খুব বেশি না। ফলে এই তিনের মধ্যে এক নম্বর আসনটা নিয়ে লড়াই জারি থাকবে। একথা বলাই যায়।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রোহিতের সেঞ্চুরির সংখ্যা ৪। এই ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান তিনি হাঁকিয়েছেন। গাপটিলের রয়েছে জোড়া শতরান। এখনও কোহলি টি-২০ ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com