মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নিউ‌জিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে দ্বিতীয় ম‌্যাচ‌ে ৪ রা‌নে জয় ‌পেল বাংলা‌দেশ

নাগ‌রিক খবর ক্রীড়া ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮০ বার পঠিত

 দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ২-০ ব্যবধানে। এর আগে প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ ৭ উইকেটে জয়লাভ করে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করে কিউইরা ৫ উইকেট হারিয়ে থামে ১৩৭ রানে। একাই লড়েছিলেন ল্যাথাম।

ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা কিউই অধিনায়ক ভয় ধরিয়ে দিয়েছিলেন স্বাগতিকদের মনে। তবে ১৯তম ওভারে উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ঠিকঠাক মতো রানআউট করতে পারলে হয়তো শেষ বল পর্যন্ত লড়াই হতো না। বাংলাদেশের জয় আরও বড় ব্যবধানে হতো। শেষ পর্যন্ত ৪ রানে জিতে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে স্বাগতিক শিবির। সিরিজের বাকী দিনটি ম্যাচ আগামী ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com