রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

খেলবে না কাতার ও অস্ট্রেলিয়া- কোপা আ‌মে‌রিকা

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৫ বার পঠিত

মহামারীকালে সব সূচি এলোমেলো হয়ে যাওয়ায় কোপা আমেরিকা থেকে নাম সরিয়ে নিয়েছে কাতার ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সময় বাছাই পর্বের ম্যাচ পড়েছে দেশ দুটির।কাতার ও অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এবং কোপা আমেরিকার আয়োজক কনমেবল তাদের সরে দাঁড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেছে।আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া, চিলি ও প্যারাগুয়ের সঙ্গে ‘এ’ গ্রুপে ছিল অস্ট্রেলিয়া। ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, একুয়েডর ও পেরুর সঙ্গে ‘বি’ গ্রুপে ঠাঁই হয়েছিল কাতারের।এএফসির সদস্য দেশ অস্ট্রেলিয়া ও কাতার ছিল অতিথি দল। তাদের ছাড়াই আসর চালিয়ে নেওয়ার কথা জানিয়েছেন কনবেমলের একজন সদস্য।প্রথমবারের কোপা আমেরিকার আয়োজক দুই দেশ- আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১১ জুন প্রতিযোগিতাটি শুরু হয়ে ১০ জুলাই শেষ হওয়ার কথা। এই টুর্নামেন্ট চলার সময়েই চলবে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের বাছাই। সেখানে খেলার জন্যই নাম সরিয়ে নিতে হয়েছে এএফসির সদস্য দুই দেশের।গত বছর গ্রীষ্মে (জুন-জুলাইয়ে) কোপা আমেরিকা মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু koronaভাইরাসের প্রাদুর্ভাবে তা স্থগিত হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com