মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌দেশনায়ক — ‌মাসুদা তোফা

নাগ‌রিক বি‌নোদন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৪১৫ বার পঠিত

নেতা‌জি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম‌দি‌নে উৎসর্গ:

দেশনায়ক

ভারত স্বাধীনতার
কিংবদন্তি নেতা মহানায়ক তুমি
জীবন উৎসর্গ করে
দিয়ে গেছো দেশ মাতার তরেতে।
তোমার বীরত্বে তোজো
হিটলার একনায়কতন্ত্রীরা অবনত।
তুমি রবি ঠাকুরের
দেশনায়ক, তুমি ভারত কান্ডারি।
বীরত্বে মুগ্ধ করেছ
নেতা কবি সাহিত্যিক সারি সারি।
তোমার ফরওয়ার্ড
ব্লক দল পূর্ণ স্বাধীনতা খুঁজে
ব্রিটিশের রোষানলে
পড়লে স্বাধীনতার কথা বলে।
আপসহীন রণনীতিই
নেতাজির ভারতের ইতিহাস
মহাপরাক্রমশালী
বীর তুমি বল অমিত সাহসে।
“তোমরা আমাকে রক্ত
দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো”
ক্রমে তুমি হয়ে উঠো
ভারতবাসীর নয়নমণি নেতাজি
আজ একশ পঁচিশ
বছর মন পোড়ে তোমার তরে।
ভারত সূর্য সন্তান
পথের দিশারি ভুলি তা কেমনে
মৃত্যুদিনটা ইতিহাসে
ঠিক যে লিখা নাই, তুমি অমর!
বীরের তো মৃত্যু নাই
মহাবীর আজো সবে ভাবে আছো,
রবে অনাদিকাল
ভারতের শক্তির আঁধার রূপে।
বিনম্র শ্রদ্ধায় জাতি
অবনত তোমারই মহিমায়।

২৩ জানুয়ারি ২০২১
(অসমাপ্ত )

মাসুদা তোফা

সহ‌যোগী অধ‌্যাপক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com