রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

একদিন সব ভুলে যাবো শুধু তোমাকে ছাড়া- মাসুদা তোফা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৪২৮ বার পঠিত

ভালবাসতে বাসতে তোমাকে না পেলে

সব ছেড়ে উড়াল দেবো শূন্যে।

একদিন চুপটি করে ঝড়ো হাওয়া হয়ে যাবো
দূর আকাশে।

একদিন দেব ডুব পূর্ণিমার আলোয় ভাটির টানে।
আমাকে খুঁজে পাবে না, একদিন ভালোবাসাহীন।
একদিন একটা প্রজাপতি হঠাৎ বলে যাবে
সে এসেছিলো।

অমনি আঁখির কোণে খুশির আলো জ্বলে উঠবে, বাতাসে হাসির বন্যা।
একদিন অঝোর বৃষ্টিতে তোমাকে হঠাৎ ছুঁয়ে দেব।
তুমি টেরই পাবে না, যেন ঝড়ো মাতাল হাওয়া এক ঝলক ছুঁয়ে দিয়ে পাগলপারা ।

একদিন তুমি ফিরবে হতাশ মলিন চেহারায়,
ভালোবাসা চাইবে।
বলবে, ভুলগুলো শুধরে নিতে চাই, সময় দিবে ?
তখন আমার পড়ন্ত বিকেল তবুও সব ভুলে যাব।
ফিরে যাব তেত্রিশ বছর আগের কোনো এক স্মৃতির বিকেলে।
তারপর একদিন সব ভুলে যাবো, শুধু তোমাকে ছাড়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com