বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিজয়ের বরপুত্র ——— মাসুদা তোফা

এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৯২৩ বার পঠিত
মাসুদা তোফা , সহ‌যোগী অধ‌্যাপক , ভি‌ক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ

বিজয়ের বরপুত্র

মহানায়ক আসছে লন্ডনের হিথ্রো দিল্লি হয়ে
নামলে স্বাধীন দেশে, স্বপ্নের সোনার বাংলাদেশে।
দেশব্যাপী আনন্দের বন্যা কতো উল্লাসে বিভোর
বাঙালির মন প্রাণ আজ উদ্বেলিত দিশেহারা।
সাত কোটি বাঙালির আনন্দাশ্রু তোমায় পেয়ে
তুমিও শিশুর মতো কাঁদলে মাটিতে পা রেখেই
কাঁদলো বাংলার নারী শিশু আবালবৃদ্ধ বনিতা ।

এসে বললে দেশটি গড়তে ঝাপিয়ে পড় সবে,
নেমে পড়লে কাজের তরে দুঃসময় পেরিয়েই।
হাটি হাটি পা পা করে যাচ্ছ স্বপ্নপূরণের লক্ষ্যে,
একটি শিশুর বেড়ে উঠার জন্মের আর্তনাদ,
অগণিত মানুষের ত্যাগের যন্ত্রণা শুষে নিলে
সব ভালবাসা দিয়ে, তুমি এলে পূর্ণ বিজয় এলো।
জয় জয়ধ্বনি করে স্লোগান মুখর রেসকোর্স
এক নজর দেখবে বলে বিজয়ের বরপুত্রকে।
তুমি এলে জয় এলো, সাহস আনন্দ সব এলো
তুমি ছিলে ত্রাণকর্তা, স্বপ্ন, এ বাংলার ভাগ্যাকাশে।
ভাগ্যিস খোকাই ছিল সাথে স্বপ্ন পূরণ করতে।

মাসুদা তোফা

সহ‌যোগী অধ‌্যাপক

১০.০১.২০২১

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com