বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বেঁচে আছি জানো কানামাছি ! মাসুদা তোফা

নাগ‌রিক বি‌নোদন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৮৫০ বার পঠিত
মাসুদা তোফা , সহযোগী অধ্যাপক, কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ

বেঁচে আছি জানো কানামাছি !

যাকে এবার বিদায় দিলাম বিষণ্ণ মনে
যাকে বরন করেছি শঙ্কায় উৎসবহীন।
ঘরের খিড়কি এঁটে জানালার কাচ দিয়ে
অন্ধকার ভেদ করে আতসবাজি দেখা আর
টিভিতে মৃত্যুর সংখ্যা, ইন্নালিল্লাহ পড়া, শোক।
জানি না কতো অজানা দুঃখ সুখে যাবে দিন।
তাই সুখ অসুখের কানামাছি খেলা করি,
কতো এলো কতো গেলো , ধরার কি আসে যায়!
এক ভাইরাসে গেল পিঁপড়ের মতো প্রাণ,
লাখো লাখো মানবের জীবন নিঃশেষ হায়।
কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারেই ছোঁ যা যা
নিয়ে যা , যা আছে এক জীবন ছাড়া কি পাবি!
নতুন বছরে তুই ফিরে যা ছেড়ে যা বিশ্ব
করিস না আর ছিন্ন আপনার হৃৎপিন্ড।
বুকের মাঝেতে কি যে নিয়ে আছি কানামাছি
বাঁচি বা না বাঁচি তবু নেচে গেয়ে হেসে যাই,
নাই নাই কিছু নাই পৃথিবীটা শূন্য তাই।
ভালবাসি ভালবাসি শুধু শুধু ভালবাসি
থাকবো না বলে আরো ভালবাসি কানামাছি।
পৃথিবীকে এতো ভালবাসি সব মিছেমিছি!!
বেঁচে আছি আজো বেঁচে আছি জানো কানামাছি !!

 

মাসুদা তোফা, সহযোগী অধ্যাপক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com