মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়নগ‌ঞ্জ সোনারগাঁও‌য়ে সাংবা‌দি‌কের পা ভে‌ঙ্গে দিল প্রতিপক্ষ

‌সোনারগাঁও সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৬৭৩ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও অবস্থান নেওয়ায় এক সাংবাদিকের পা ভেঙে দেওয়ার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মো. শাহজালালের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। শাহজালালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায়  শনিবার বিকেলে সোনারগাঁও থানায় সাংবাদিকের বাবা হাজী আলম চাঁন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ক‌রে অজ্ঞাত ক‌য়েকজন‌কে আসামি করে মামলা দা‌য়ের ক‌রেন।
মামলায় বাদী আলম চাঁন তার ছেলে সাংবাদিক শাহজালালের ওপর সন্ত্রাসী হামলা করে হত্যার চেষ্টার অভিযোগ করেন। হামলার ঘটনার নেতৃত্বদানকারী প্রধান আসামি সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।অন্য আসামিদের গ্রেফতা‌রে অ‌ভিযান চল‌ছে জানায় পু‌লিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি শাহজালালের সঙ্গে একই এলাকার সিরাজুল ইসলাম মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ শত্রুতার জেরে শনিবার সকাল ৯টার দিকে চেঙ্গাকান্দি বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সিরাজুল ইসলামের নেতৃত্বে মজু মোল্লা, মো. সোহাগ, মো. সামাদ, মো. মোবারক হোসেন, রাফি ও নাদিমসহ ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় দোকা‌নে সাংবাদিক শাহজালালকে একা পেয়ে সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে তার পা ভেঙ্গে দেয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন ক‌রে।
আহত সাংবাদিক শাহজালালের বাবা হাজী আলম চাঁন জানান, সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন আহত সাংবাদিক শাহ জালালের বাবা। এ ঘটনার পর থেকে তিনিসহ পরিবারের সবাই নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম  বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ করে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com