সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

ফরিদপুর ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অভিযান, গুলিসহ ২ শটগান উদ্ধার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

ফরিদপুর ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর শিবচরের পাঁচ্চর গোলচত্বরে একটি গাড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গাড়ি থেকে ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। এসময় নিয়মভঙ্গের কারণে বেশ কয়েকটি যানবাহনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দুটি ট্রাক, একটি নোহা গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় নিয়মভঙ্গের দায়ে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযানের সময় একটি নোহা গাড়ি থেকে ২টি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com