মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভালবাসি গর্বের চট্রগ্রাম বিশ্ব‌বিদ‌্যালয় : মাসুদা তোফা

এমইএস:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৬২০ বার পঠিত
মাসুদা তোফা ,সহযোগী অধ‌্যাপক ,কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ

আমরা চবিয়ান মুগ্ধ সতীর্থ স্বজন

চলছি একসাথে হাতে হাত রেখে নিত্য।
দেশে বা বিদেশে যেখানেই যে থাকি,
আঠারো নভেম্বর জন্মদিনটা মনে রাখি,
আমরা গর্বিত চবিয়ান ভুলিনা সহজে।
সবে মিলে রাখবো সবুজ প্রিয় ক্যাম্পাস
ভালবাসায় ভরে দেবো স্মৃতির মিনার।
হাজার স্মৃতিকে করে বুকেতে ধারণ
এগিয়ে চলছি মোরা অগণিত ভাইবোন।
ঐতিহ্যে অতুলনীয় তুমি, গর্বেও সেরা
প্রকৃতির লীলাভূমি সবুজেতে ঘেরা।
ছেষট্টিতে জন্ম তোমার চুয়ান্ন বছরেও
অবিকল অবিরাম জ্ঞান বিলিয়ে ভান্ডার
পূর্ণ করে যাচ্ছো নিত্য নতুনের সন্ধানে।
বয়স হয়েছে অনেক তবু্ চিরনতুন
যত দেখি ভালবাসি আহা ভালবাসি।
নিরন্তর জেগে আছি আমরা চবিয়ান
দুরন্ত দুষ্টু চঞ্চল চপল চপলা দলবেঁধে।
অস্তিত্বের অলিতে-গলিতে গাঁথা নিসর্গ
মানুষ গড়ার কারিগর তোমাতে নিহিত।
সেরাদের সেরা গড়ে অহংকারী তুমি
দেশ গড়তে অবিচল শত চবিয়ান
ভালবাসি চবি , ভালবাসি সতীর্থ স্বজন,
জ্ঞানে আলোকিত আর হউক মহীয়ান,
উজ্জ্বল করুক দেশ, পৃথিবী চরাচর।
সগৌরবে উদ্ভাসিত হোক আমাদের
গর্বের চবি, অগ্রজ অনুজ চবিয়ান ।

 

মাসুদা তোফা

সহযোগী অধ‌্যাপক

কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com