মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কি‌শোরগ‌ঞ্জে নকল ওষুধ জব্দ , কারখানা সিলগালা

কি‌শোরগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪২৯ বার পঠিত

কি‌শোরগ‌ঞ্জের বি‌সিক শিল্প নগরী এলাকায় নকল ওষুধ তৈরির এক‌টি কারখানায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক রে‌নি‌টে‌ডিন জাতীয় ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সেখানে অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূরুল আলম জানান, কি‌শোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগ‌রী‌তে প্রশাসনের চোখ ফাঁকি দি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বিভিন্ন ভেজাল ওষুধ তৈরি করে বাজারজাত করছিল ইস্টবেঙ্গল ইউনানি ল্যাব‌রেট‌রিজ না‌মে এক‌টি প্রতিষ্ঠান। গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়। কারখানার বিভিন্ন কক্ষে ১৫/২০ জন নারী শ্রমিক দিয়ে তৈরি করা হচ্ছিলো নকল ওষুধ। এ কারখানায় তৈরি নকল ওষুধ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত জানান, অভিযানে জব্দ করা হয় ১০ লাখ টাকা মূল্যের ভেজাল ওষুধ। অভিযানের পর কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com