সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩০৭ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের ৭ উইকেটে জয়লাভের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে এক অভিনন্দনবার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডকে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের সকব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টে দেশের মাটিতে চতুর্থ দিনে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে বাংলাদেশ দলকে ১৩৮ রানের টার্গেট দিয়েছিল আয়ারল্যান্ড।

দুই দলের ওয়ানডে এবং টি-২০ সিরিজের পর একমাত্র এই টেস্ট দিয়েই শেষ হচ্ছে আয়ারল্যান্ড দলের বাংলাদেশ সফর। আগের ওই দুই সিরিজেও টাইগাররা জয় পায়। খাবর: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com