মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌গোপালগ‌ঞ্জে ক‌লেজ ছাত্রী‌কে ধর্ষণের অ‌ভিয‌োগে

‌গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৮ বার পঠিত

টুঙ্গিপাড়ায় পাঁচকাহনিয়া গ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্ত আকছির একই উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের কিবরিয়া শেখের ছেলে।

অভিযোগে জানা যায়, এলাকাবাসী আকছির শেখকে আটক করলেও স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম বিয়ের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু পরে বিয়ে করতে অস্বীকার করায় গত ৭ সেপ্টেম্বর ওই কলেজছাত্রী গোপালগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, আকছির শেখ প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। গত ২৮ আগস্ট রাতে কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন আকছির। এ সময় চিৎকার দিলে এলাকাবাসী এসে আকছিরকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর শুনে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিমও উপস্থিত হন। তিনি বিয়ের আশ্বাস দিয়ে আকছিরকে ছাড়িয়ে নিয়ে যায়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এসএম নাসিম জানান, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে এমন কথা বলে স্থানীয়রা বিয়ের আশ্বাস দিয়ে তাদের জিম্মায় রেখে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com