সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

পটুয়াখালী‌তে স্ত্রীর স্বীকৃতি চেয়ে যুবকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

পটুয়াখালী,ব‌রিশাল সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৭০ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে সজিব খান নামে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজ শিক্ষার্থী (২১)। বুধবার (৩১ মে) বিকালে উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর মাছুয়াখালী গ্রামের খান বাড়িতে অবস্থান নেন।

এরপর ওই যুবক গা ঢাকা দেন। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই শিক্ষার্থী কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

তার দাবি, প্রায় পাঁচ বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা শারীরিক সম্পর্ক করলে অন্তঃসত্ত্বা হন। গত ৮ মে কলাপাড়া বসে ২০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। পরে ওই শিক্ষার্থীকে বেড়ানোর কথা বলে সজিব ঢাকায় নিয়ে যায় এবং তাকে নির্যাতন চালিয়ে গর্ভপাত করে ফেলে পালিয়ে যান।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, এ ঘটনায় কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com