মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গত ২৪ ঘন্টায় ক‌রোনায় মৃত‌্যু ৩৩ জনের

‌ডেস্ক নিউজ:
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৩৪ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে মারা গেলেন চার হাজার ২৮১ জন। একই সময়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৯৮০ জন। মোট সুস্থ হলেন দুই লাখ চার হাজার ৮৮৭ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন দুই হাজার ১৭৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন তিন লাখ ১২ হাজার ৯৯৬ জন।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে বর্তমানে ৯২টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৯টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৫৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭.৪৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫.৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।

মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৯ জন পুরুষ আর নারী চার জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ তিন হাজার ৩৬৪ জন আর নারী ৯১৭ জন। শতাংশের হিসাবে পুরুষ ৭৮.৫৮ শতাংশ এবং নারী ২১.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন আর বাড়িতে মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর তথ্যানুযায়ী স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ২০ জন।

বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, রাজশাহী বিভাগে পাঁচ জন, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৮০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com