মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারী তুমি ভালো থেকো — মাসুদা তোফা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪৪৫ বার পঠিত

নারী তুমি ভালো থেকো

নারী তুমি সময় দাও নিজকে নিজের মতো
নারী তোমার শক্তিমত্তার দেখাও প্রমাণ যতো।
নারী তুমি ভালবেসো নিজের জীবন নিজে
নারী তুমি বোধগুলো সব লাগাও নিজের কাজে।
অবহেলা অনাদরে করবে না দিন বেহাত
সাহস নিয়ে এগিয়ে যাবে করবে শত্রু আঘাত।
নারী তুমি যে মহীয়সী, জন্মদাত্রী , কন্যা
তুমি বোন আর ভালবাসা প্রেরণারই বন্যা।
নারী তুমি তোমার মতো মাথা উঁচু রাখো
নারী তুমি একটি দিবস একলা মনে থাকো।
নারী তুমি একটি দিবস নিজকে নিয়ে থাকো
নারী তুমি শরীরটাকে একটু যত্নে রেখো।
সুসময়ে দুঃসময়ে আশ্রয় তুমি সবার
বিপদ এলে আদূরে এক কন্যা তুমি বাবার।
নারী তুমি অনন্যা যে নেই তুলনা করার
নারী নম নম তুমি মম মা মমতারই আধার ।
সর্বংসহা তুমি জীবন জন্ম দাও হেসে
অবহেলি তারা পদে পদে যায় যে ভেসে।
পদদলিত করে তোমায় অবুঝ অথর্ব পুরুষ
তাদের তরে বলি তোমরা আজও এমন বেহুশ!
নারী কে যে অবহেলে চলছো আজও সবে
নারী রুখে দেবে একদিন ধরার অন্যায় তবে।
নারী কঠিন হলে তুমি কি তা পারবে সইতে
বন্ধ হলে সবই তুমি পুরুষ পারবে বইতে!
বছর বছর এমনি কাটুক কিসের দিবস আবার
নারী তুমি ভালো থেকো ভালো করো সবার।

মাসুদা তোফা
সহ‌যোগী অধ্যাপক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com